ডিজিটাল ক্লাসরুম রেকর্ডিং
সার্ভিস ১: ডিজিটাল স্টুডিও রেন্টাল (ক্লাস রেকর্ডিংয়ের জন্য)
আপনার অনলাইন কোর্সের জন্য হাই-কোয়ালিটি ভিডিও কন্টেন্ট রেকর্ডিং করতে আমাদের স্টুডিও এখন উন্মুক্ত। আপনি আপনার সুবিধামতো সময়ে এসে ক্লাস রেকর্ড করে র-ফুটেজ (Raw Footage) নিয়ে যেতে পারবেন।
আমাদের স্টুডিওর বিশেষ সুবিধাসমূহ:
স্মার্ট বোর্ড: ৮৬ ইঞ্চি বিশাল Backbone কোম্পানির স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, যা আপনার প্রেজেন্টেশনকে করবে প্রাণবন্ত।
প্রফেশনাল ক্যামেরা: হাই-রেজোলিউশন Sony PXW-Z90 ক্যামেরা, যা নিশ্চিত করবে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কোয়ালিটি।
অডিও সেটআপ: স্টুডিও-গ্রেড সাউন্ডের জন্য রয়েছে DJI Mic এবং Rode Wireless GO II এর মতো প্রফেশনাল মাইক্রোফোন সিস্টেম।
লাইট ও এনভায়রনমেন্ট: নিখুঁত ভিডিওর জন্য রয়েছে প্রফেশনাল লাইট সেটআপ এবং সম্পূর্ণ সাউন্ডপ্রুফ এসি (AC) রুম।
নিরবচ্ছিন্ন সাপোর্ট: রেকর্ডিং চলাকালীন ভিডিওর মান ও টেকনিক্যাল বিষয়গুলো দেখাশোনার জন্য সার্বক্ষণিক Technical Person Support এবং অল-টাইম বিদ্যুৎ ব্যবস্থা।


