অনলাইন লাইভ ক্লাস
আপনি যদি আপনার শিক্ষার্থীদের সাথে সরাসরি যুক্ত হতে চান, তবে আমাদের স্টুডিও থেকে ফেসবুক, ইউটিউব, জুম (Zoom) বা গুগল মিট-এ প্রফেশনাল লাইভ ক্লাস পরিচালনা করতে পারবেন।
লাইভ ক্লাসের বিশেষ বৈশিষ্ট্য:
• মাল্টি-প্ল্যাটফর্ম স্ট্রিমিং: একই সাথে ফেসবুক ও ইউটিউবে হাই-ডেফিনিশন লাইভ করার সুবিধা।
• হাই-স্পিড ইন্টারনেট: নিরবচ্ছিন্ন লাইভ স্ট্রিমিং নিশ্চিত করতে আমাদের রয়েছে ডেডিকেটেড হাই-স্পিড ইন্টারনেট কানেকশন।
• ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্স: ৮৬ ইঞ্চি স্মার্ট বোর্ডের মাধ্যমে স্লাইড শেয়ারিং ও রিয়েল-টাইম এনোটেশনের সুবিধা, যা আপনার লাইভ ক্লাসকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
• ফুল টেকনিক্যাল সাপোর্ট: লাইভ চলাকালীন কমেন্ট ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল কোনো সমস্যা সামলানোর জন্য আমাদের দক্ষ টিম আপনার পাশেই থাকবে।


